দলীয় পরিচয়ে তোলাবাজি বরদাস্ত নয়! বিচ্যুতি স্বীকার করে ১৫ দিনের ডেডলাইন দিলেন শমীক

দলীয় পরিচয়ে তোলাবাজি বরদাস্ত নয়! বিচ্যুতি স্বীকার করে ১৫ দিনের ডেডলাইন দিলেন শমীক

রাজারহাট: রাজ্য রাজনীতির পটপরিবর্তনের পরও তোলাবাজির পুরনো সংস্কৃতি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি বলে স্বীকার করে নিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলের নাম ভাঙিয়ে একশ্রেণীর মানুষের তোলাবাজির অভিযোগ আসায়, তা প্রতিরোধে কড়া হুঁশিয়ারি দিয়ে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন তিনি।

শনিবার রাজারহাটের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শমীক জানান, দীর্ঘদিনের তৈরি হওয়া সিন্ডিকেট সংস্কৃতি রাতারাতি মুছে ফেলা কঠিন। সরকার বদলের পর অনেকে বিজেপির নাম ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছেন। তবে এঁরা দলের অনুমোদিত সদস্য নন বলেই দাবি তাঁর। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আমরা আরও ১৫ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করব, তারপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

একই মঞ্চ থেকে তোলাবাজির বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, নিজ দলের কেউ যুক্ত থাকলেও ছাড় দেওয়া হবে না। একই সাথে সাধারণ মানুষকে কোনো ভয়ে কান না দিয়ে সরাসরি পুলিশ বা প্রশাসনের কাছে তোলাবাজির অভিযোগ জানানোর আবেদন জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *