৪ সেপ্টেম্বর থেকে জি-পে, ফোন-পে বদলে যাচ্ছে! জেনে নিন ইউপিআই-এর নতুন নিয়ম!
August 2, 202611:34 am

ভারতে ইউপিআই (UPI) লেনদেনের বিপুল জনপ্রিয়তার সাথে সাথে লাফিয়ে বাড়ছে সাইবার জালিয়াতি ও ডেটা চুরির ঝুঁকি। এবার গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করতে এক যুগান্তকারী নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে সমস্ত অনলাইন পেমেন্ট অ্যাপে কার্যকর হতে চলেছে একাধিক কড়া নিয়ম।
৪ সেপ্টেম্বর থেকে ঠিক কী কী বদলে যাচ্ছে?
- মোবাইল নম্বরের সম্পূর্ণ হাইড (Hide): এখন থেকে ফোনপে, গুগল পে বা পেটিএম-এর মাধ্যমে টাকা পাঠানো বা পাওয়ার সময় প্রাপক বা প্রেরকের পুরো মোবাইল নম্বর আর স্ক্রিনে দেখা যাবে না। সুরক্ষার খাতিরে নম্বরের শুধু শেষ ৪টি ডিজিট প্রদর্শিত হবে।
- কিউআর (QR) কোডে বাড়তি নিরাপত্তা: দোকানে বা স্ক্যান করে টাকা দেওয়ার ক্ষেত্রেও পুরো মোবাইল নম্বর দেখা বন্ধ করা হচ্ছে। এর ফলে অচেনা কারও কাছে আপনার ফোন নম্বর চলে যাওয়ার ঝুঁকি আর থাকবে না।
- ইউজারনেমে জোর (Username@bank): ফোন নম্বর নির্ভর ইউপিআই আইডি ব্যবহারে উৎসাহিত না করে এখন থেকে
username@bankফরম্যাটে আইডেন্টিটি তৈরিতে জোর দিতে বলেছে এনপিসিআই। যাতে নম্বর প্রকাশ না করেই সুরক্ষিত লেনদেন করা সম্ভব হয়।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই ব্যবস্থার ফলে অনলাইন প্রতারণা এবং বেআইনিভাবে ফোন নম্বর সংগ্রহ বা ডেটা বিক্রির প্রবণতা অনেকটাই থমকে যাবে। তাই আগামী ৪ সেপ্টেম্বরের আগেই পেমেন্ট অ্যাপ ব্যবহারকারীদের নতুন এই ফিচার সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরি।