আধার সেন্টারে লম্বা লাইন অতীত! ঘর বসেই করুন অ্যাপয়েন্টমেন্ট, মিলবে নিমেষে পরিষেবা
August 3, 20268:54 am

বর্তমানে আধার কার্ড সংক্রান্ত বেশ কিছু কাজ অনলাইনে করা গেলেও, বায়োমেট্রিক আপডেট বা নতুন কার্ড তৈরির জন্য আধার সেবা কেন্দ্রে যাওয়াই নিয়ম। কিন্তু আধার কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকাটা অনেকের কাছেই বেশ ভোগান্তির। সাধারণ মানুষের এই সমস্যা মেটাতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নিয়ে এসেছে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধা।
এখন থেকে যেকোনো নাম, ঠিকানা বা বায়োমেট্রিক পরিবর্তনের আগে অনলাইনেই নিজের সুবিধামতো দিন ও সময় বেছে নেওয়া যাবে।
অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মূল সুবিধা:
- লাইনের ঝামেলা থেকে মুক্তি: নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছালে আলাদা টোকেন ব্যবস্থার মাধ্যমে দ্রত পরিষেবা পাওয়া যাবে।
- পরিবারের জন্যও বুকিং: একজন ব্যক্তি প্রতি মাসে সর্বোচ্চ ২টি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এর জন্য আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক নয়।
- বিনামূল্যে সুবিধা: এই বুকিং পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে।
আধুনিক আধার সেবা কেন্দ্র:
UIDAI-এর আধুনিক কেন্দ্রগুলি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। কেন্দ্রগুলি সপ্তাহের প্রতিদিন সকাল ৯:৩০ টা থেকে বিকেল ৫:৩০ টা পর্যন্ত খোলা থাকে।
আধার সংক্রান্ত খরচের তালিকা:
- নতুন আধার কার্ড: সম্পূর্ণ বিনামূল্যে।
- ডেমোগ্রাফিক আপডেট (নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি): ৭৫ টাকা।
- বায়োমেট্রিক আপডেট (ছবি, আঙুলের ছাপ, আইরিস): ১২৫ টাকা (নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে ছাড় প্রযোজ্য)।
- অনলাইন নথি আপডেট: MyAadhaar পোর্টালের মাধ্যমে বিনামূল্যে করা যাবে।
- আধার ডাউনলোড ও কালার প্রিন্ট: ৪০ টাকা।