আন্দোলনকারী ছাত্রদের স্বস্তি দিল কেন্দ্র ও সুপ্রিম কোর্ট, ছাড় পাবে না দুষ্কৃতীরা!

আন্দোলনকারী ছাত্রদের স্বস্তি দিল কেন্দ্র ও সুপ্রিম কোর্ট, ছাড় পাবে না দুষ্কৃতীরা!

দেশব্যাপী NEET প্রশ্নপত্র ফাঁস-বিরোধী আন্দোলন এবং ‘সংসদ চলো’ অভিযানে যুক্ত শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা বা এফআইআর (FIR) প্রত্যাহার করার বিষয়ে রাজ্য সরকারগুলোর পূর্ণ স্বাধীনতা রয়েছে।

তবে আদালত কড়া সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, এই আইনি পদক্ষেপ হতে হবে যথাযথ নিয়ম মেনে, যাতে ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে কোনো প্রকৃত দুষ্কৃতী পার না পেয়ে যায়। গত ২০ জুলাই যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ সংক্রান্ত আবেদনের শুনানিতে শীর্ষ আদালত জানায়, যারা কেবল আন্দোলনে অংশ নিয়েছে আর যারা গুরুতর অপরাধে জড়িত—তাদের আলাদাভাবে দেখা প্রয়োজন।

অন্যদিকে, কেন্দ্র সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা চালিয়ে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই এবং রাজ্যগুলির মামলা প্রত্যাহারের বিষয়টিকে কেন্দ্র অত্যন্ত গুরুত্বের সাথেই দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *