ভোর থেকেই ভাসছে কলকাতা! বঙ্গোপসাগরে নিম্নচাপের মেঘ, আজ কোন কোন জেলায় কমলা সতর্কতা?

ভোর থেকেই ভাসছে কলকাতা! বঙ্গোপসাগরে নিম্নচাপের মেঘ, আজ কোন কোন জেলায় কমলা সতর্কতা?

বুধবার ভোর ৫টা থেকেই মুষলধারে বৃষ্টিতে ভিজল কলকাতা সহ সংলগ্ন এলাকা। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় আগামী কিছুদিন রাজ্যজুড়ে জারি থাকবে বৃষ্টির দাপট।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আজ সারাদিনই তিলোত্তমার আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৪.১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আপডেট (হলুদ সতর্কতা)

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাসের দরুন ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (কমলা সতর্কতা)

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) আশঙ্কায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ বা কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া মালদা ও দুই দিনাজপুরেও ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *