জাল DCR থেকে ২০০ কোটির সাম্রাজ্য! গা ঢাকা দিয়েও শেষ রক্ষা রক্ষা হলো না টুলু মণ্ডলের

জাল DCR থেকে ২০০ কোটির সাম্রাজ্য! গা ঢাকা দিয়েও শেষ রক্ষা রক্ষা হলো না টুলু মণ্ডলের

রাজ্যে ফের প্রকাশ্যে এলো এক বিশাল আর্থিক দুর্নীতির ঘটনা। বিতর্কিত ব্যবসায়ী নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের বাজেয়াপ্ত করা বেআইনি সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। নগদ, সোনা ও স্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় ২২০ কোটি টাকারও বেশি সম্পত্তি এবং পরিবারের সদস্যদের নামে ৪০০ বিঘার বেশি জমির খোঁজ মেলায় হতবাক তদন্তকারীরা।

জাল DCR ছাপাখানার সন্ধান

সরকারি রাজস্ব ফাঁকি দিতে ভুয়ো DCR (Duplicate Receipt) ব্যবহার করত টুলু। গত রবিবার গভীর রাতে টুলুর একটি পার্কিং লটে অভিযান চালিয়ে সিমেন্টের গোডাউনে লুকোনো একটি গোপন ছাপাখানার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এই পার্কিং লটটিই ছিল তার অপরাধ সাম্রাজ্যের মূল কেন্দ্র বা ‘হেডকোয়ার্টার’।

৩৩ কোটির FD ও ম্যানেজার গ্রেফতার

তদন্তে জানা গেছে, বিভিন্ন ব্যাঙ্কে টুলুর নামাঙ্কিত প্রায় ৩৩ কোটি ৭০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট (FD) রয়েছে। মূল অভিযুক্ত টুলু এখনো পলাতক হলেও, তার ঘনিষ্ঠ সহযোগী ও ক্রাশার ইউনিটের ম্যানেজার সীতেশ প্রামাণিককে গ্রেফতার করেছে মহম্মদবাজার থানার পুলিশ। এই সিন্ডিকেটের নানা গোপন তথ্য পেতে তাকে জেরা করা হচ্ছে।

পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ

তদন্তে গাফিলতির অভিযোগে মহম্মদবাজার থানার দুই সাব-ইন্সপেক্টর—আব্দুল আলিম ও সেনাউর হোসেনকে ক্লোজ করে সিউড়ি পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এই বিশাল আর্থিক কেলেঙ্কারির পেছনে আর কোন প্রভাবশালীদের হাত রয়েছে, তার খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *