“তৃণমূল অফিসে হামলা!” কুণাল ঘোষের বিস্ফোরক দাবির পরেই আসল তথ্য ফাঁস করল বিজেপি

“তৃণমূল অফিসে হামলা!” কুণাল ঘোষের বিস্ফোরক দাবির পরেই আসল তথ্য ফাঁস করল বিজেপি

রাসবিহারী বিধানসভা এলাকার ৮৩ নম্বর ওয়ার্ডের সদানন্দ রোডে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়ের কার্যালয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। মঙ্গলবার রাতে ফেসবুকে কিছু ছবি পোস্ট করে তিনি দাবি করেন, ভরসন্ধ্যায় কালীঘাটে তৃণমূলের অফিসে হামলা ও দখলের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে শোভনদেব চট্টোপাধ্যায়সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা পৌঁছান এবং পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়।

তবে কুণাল ঘোষের এই দাবি পুরোপুরি নস্যাৎ করেছে স্থানীয় বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্তের দফতর। বিজেপির তরফে জানানো হয়, কুণাল ঘোষ যেটিকে তৃণমূলের অফিস বলে দাবি করছেন, সেটি আসলে ফুটপাতের ওপর তৈরি একটি বেআইনি দোকান। কলকাতা পুরসভা আগেই কেএমসি (KMC) আইনের ৩৭১ ও ৫১৬ নম্বর ধারা অনুযায়ী ১৫ দিনের মধ্যে ওই অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার নোটিস দিয়েছিল।

পুরসভার নোটিস ও দোকানের ছবি প্রকাশ্যে এনে বিজেপির বক্তব্য, কুণাল ঘোষ ঘটনার সত্যতা না জেনেই সোশাল মিডিয়ায় ভিত্তিহীন অভিযোগ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *