অন্নপূর্ণা যোজনাতে যোগ্য কারা? ১৭ তারিখ টাকা পাবেন তো? বিরাট আপডেট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অন্নপূর্ণা যোজনাতে যোগ্য কারা? ১৭ তারিখ টাকা পাবেন তো? বিরাট আপডেট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা নিয়মিত মিললেও বহু আবেদনকারী মহিলা এখনও ‘অন্নপূর্ণা যোজনা’-র ৩,০০০ টাকা না পাওয়ায় রাজ্যজুড়ে জল্পনা ও অসন্তোষ ছড়িয়েছিল। অবশেষে সেই সব ক্ষোভ ও প্রশ্নের অবসান ঘটিয়ে প্রকল্পের টাকা বণ্টন এবং নিয়মাবলি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা? মুখ্যমন্ত্রী জানান, চলতি মাসের ১৭ তারিখেই যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। এর পাশাপাশি ১০ আগস্ট একটি বিশেষ সাংবাদিক বৈঠক করে কারা এই সহায়তার যোগ্য এবং আবেদনের নির্দিষ্ট শর্তাবলী কী, তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। বিজেপির নির্বাচনী সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনেই এই সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, প্রথম মাসে ১৭ তারিখ টাকা দেওয়া হলেও আগামী মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নিয়ম করে সব প্রাপকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

টাকা বিতরণে বিলম্বের কারণ প্রকল্পের টাকা পৌঁছাতে কেন কিছুটা দেরি হলো, তার ব্যাখ্যামুখী হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকারের বয়স মাত্র তিন মাস। এই সুবিশাল জনকল্যাণমূলক প্রকল্পটিকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাখতে এবং সঠিক প্রাপকদের নিশ্চিত করতেই এইটুকু সময় লেগেছে।”

গুজব ও ভুয়ো তথ্যে কড়া হুঁশিয়ারি সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তিকর রিল ও গুজব ছড়ানোর বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, তাঁদের আইটি ও সোশ্যাল মিডিয়া টিম সবকিছুর ওপর কড়া নজর রাখছে এবং বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু অধিকারীর কথায়, “যাঁরা প্রকৃত যোগ্য, তাঁরা অবশ্যই টাকা পাবেন। কোনো রকম অপপ্রচারে কান দেবেন না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *