“আপনার সার্টিফিকেট চাই না!” ভাগবতের জেন জি মন্তব্যকে তোপ প্রিয়াঙ্কার, সরব বিরোধীরা
August 7, 20266:06 pm

সম্প্রতি দেশজুড়ে গড়ে ওঠা জেন জি (Gen Z) তথা তরুণ প্রজন্মের প্রতিবাদ ও ছাত্র বিক্ষোভের জল গড়িয়েছে জাতীয় রাজনীতিতে। এই প্রেক্ষাপটে আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের একটি বার্তা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে উঠেছে।
গত বৃহস্পতিবার তরুণদের উদ্দেশ্যে বলতে গিয়ে মোহন ভাগবত জানান, গণতন্ত্রে ঐক্যমত তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো প্রতিবাদ এবং যেকোনো পরিস্থিতিতে সংলাহই হওয়া উচিত প্রথম পদক্ষেপ। এমনকী তরুণ প্রজন্মের আন্তরিকতার ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তবে সঙ্ঘ প্রধানের এই বার্তাকে একেবারেই সহজভাবে নিচ্ছে না বিরোধী রাজনৈতিক দলগুলি।
ভাগবতের এই ‘নরম সুরের’ বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস, আরজেডি, ও সমাজবাদী পার্টির মতো শীর্ষ বিরোধী নেতারা।
বিরোধীদের ক্ষোভ ও প্রতিক্রিয়া:
- প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা (কংগ্রেস): আরএসএস প্রধানের এই বক্তব্যকে গুরুত্ব না দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তরুণদের প্রতি ভাগবতের সমবেদনা বা কোনো “সার্টিফিকেটের” প্রয়োজন তাঁদের নেই।
- ওমর আবদুল্লাহ (মুখ্যমন্ত্রী, জম্মু ও কাশ্মীর): ভাগবতের বক্তব্যকে আংশিক সমর্থন জানিয়ে বলেন, “সরকারের বিরোধিতা করা মানেই দেশের বিরোধিতা নয়। সঙ্ঘ প্রধান যখন সত্য মেনে নিয়েছেন, তখন ছাত্রছাত্রীদের ওপর দমন-পীড়ন এখনই বন্ধ করা উচিত।”
- মণিকম ঠাকুর ও ইমরান মাসুদ (কংগ্রেস): নেতাদের দাবি, গত ১২ বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান দখলের রাজনীতির কারণেই আজ যুবসমাজ ক্ষুব্ধ। অনেক দেরি করে ফেলে সঙ্ঘ এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
- ধর্মেন্দ্র যাদব (সমাজবাদী পার্টি) ও মনোজ ঝা (আরজেডি): তাঁদের অভিযোগ, বিজেপি ও আরএসএসের থেকে তরুণরা মুখ ফিরিয়ে নেওয়ায় এখন মরিয়া হয়ে ভাষা নকলের চেষ্টা চলছে, প্রকৃত অনুভূতি দিয়ে নয়।
- হরসিমরত কৌর বাদল (শিরোমণি আকালি দল): দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থা ও প্রশ্নফাঁস কেলেঙ্কারির কারণে আজ রাতদিন পড়াশোনা করা গরিব ঘরের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত।