রাম মন্দিরে অনুদান চুরির পর বাতিল বিশেষ পাস! অডিট রিপোর্টে কী জানাল ট্রাস্ট?

রাম মন্দিরে অনুদান চুরির পর বাতিল বিশেষ পাস! অডিট রিপোর্টে কী জানাল ট্রাস্ট?

অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগ ওঠার পর অডিট রিপোর্ট প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, জমা পড়া ৩,৩০০ কোটি টাকার অনুদানে কোনও বড় দুর্নীতি হয়নি। মন্দির নির্মাণ ও জমি কেনার যাবতীয় হিসেব নিখুঁতভাবে মিলেছে। তবে মেশিন দিয়ে গোনার আগে নগদ টাকা আলাদা করার সময় সামান্য চুরির ঘটনা ঘটেছিল। এই ঘটনায় যুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। মন্দির কমিটির সঙ্গে এর কোনও যোগসূত্র পাওয়া যায়নি। বর্তমানে সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট পুরো বিষয়টি তদন্ত করছে।

এদিকে দুর্নীতির অভিযোগ উঠতেই রাম মন্দির দর্শনের নিয়মে বড়সড় রদবদল আনল ট্রাস্ট। আগে মন্দিরের দোতলায় রাম দরবার দর্শনের জন্য বিশেষ পাসের প্রয়োজন হত। অভিযোগ ওঠে, বিনামূল্যের এই পাসগুলি কিছু কর্মী টাকার বিনিময়ে বিক্রি করে ফায়দা তুলছিলেন। এই দুর্নীতি রুখতে এবং পুণ্যার্থীদের দর্শন আরও সহজ করতে পাস ব্যবস্থা পুরোপুরি বাতিল করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়মে রামলালার পাশাপাশি সাধারণ দর্শনার্থীরা এখন থেকে সহজেই রাম দরবার দর্শন করার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *