ডবল ইঞ্জিনের চমক, বাংলায় ফের চালু হচ্ছে থমকে থাকা ১৭টি রেল প্রকল্প!

ডবল ইঞ্জিনের চমক, বাংলায় ফের চালু হচ্ছে থমকে থাকা ১৭টি রেল প্রকল্প!

রাজ্যসভায় লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পূর্বতন তৃণমূল সরকারের অসহযোগিতায় থমকে থাকা ১৭টি রেল প্রকল্প বাংলায় পুনরায় চালু হতে চলেছে। জমি অধিগ্রহণ ও আইনশৃঙ্খলাজনিত সমস্যার কারণে এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি দীর্ঘদিন স্থগিত ছিল। তবে রাজ্যে বর্তমানে ‘ডবল ইঞ্জিন’ সরকার প্রতিষ্ঠিত হওয়ায় সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে রেল মন্ত্রক ফের এই উদ্যোগ গ্রহণ করেছে। সাংসদ রাহুল সিনহার প্রশ্নের ভিত্তিতে রেলমন্ত্রী স্পষ্ট করেন যে, আগের সরকারের অনীহায় আটকে থাকা কাজগুলো এবার দ্রুত সম্পন্ন করা হবে।

রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রেলমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকের পরই থমকে থাকা এই প্রকল্পগুলো নতুন করে গতি পেয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, আগামী দিনে রাজ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্পের কাজ হবে এবং প্রতিটি জেলাকে রেল মানচিত্রে যুক্ত করা হবে। প্রান্তিক-সিউড়ি, কাঁথি-এগ্রা, রায়গঞ্জ-ডালখোলা সহ মোট ১৭টি নতুন রেললাইন নির্মাণের কাজ খুব শীঘ্রই আলোর মুখ দেখতে চলেছে। কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকায় দীর্ঘদিনের বাধা কাটিয়ে বাংলার রেল পরিকাঠামোয় দ্রুত উন্নয়ন আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *