মোদির আন্তর্জাতিক সফরে খরচের অংক ছুঁল নতুন উচ্চতা, সংসদে পেশ হওয়া তথ্যে চমকে উঠবেন আপনিও!

চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর বাবদ রাজকোষ থেকে খরচ হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। সংসদে এমপিদের প্রশ্নের জবাবে রাজ্যসভায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে মোট ১৩টি দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা পেশ করা রিপোর্টে জানান, চলতি বছরের মে মাসে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রসহ পাঁচটি দেশ সফরে সবচেয়ে বেশি, প্রায় ১৭ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয় হয়েছে।তবে ফ্রান্স সফরের মতো বেশ কিছু চূড়ান্ত খরচের হিসাব এখনও প্রক্রিয়াধীন থাকায় মোট খরচের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
সংসদে পেশ হওয়া রিপোর্ট অনুযায়ী, ২০২১ সাল থেকে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে মোট ব্যয়ের পরিমাণ ৫৫০ কোটি টাকা অতিক্রম করেছে।২০২১ সালে বিদেশ সফর বাবদ ব্যয় হয়েছিল ৩৬ কোটি টাকা, যা ২০২২ সালে বেড়ে হয় ৫৬ কোটি, ২০২৩ সালে ৯৩ কোটি, ২০২৪ সালে ১০৯ কোটি এবং ২০২৫ সালে রেকর্ড ১৮০ কোটি টাকায় পৌঁছেছে। করোনা মহামারীর কারণে ২০২১ সালে বিদেশ সফর কম হলেও, পরবর্তী বছরগুলোতে আন্তর্জাতিক সফরের বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার দরপতনের ফলে রাজকোষের এই ব্যয়ের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।