প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ, সত্যিটা ফাঁস করলেন আমাল মালিক!

চলতি বছরের শুরুতেই হঠাৎ প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে অনুরাগীদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। তাঁর এই ঘোষণায় মন খারাপ হয়েছিল অগণিত ভক্তের। গত এক দশকেরও বেশি সময় ধরে একের পর এক হিট গান উপহার দিয়ে তিনি হয়ে উঠেছিলেন গোটা একটা প্রজন্মের আবেগের অংশ। তাই তাঁর এই আচমকা সিদ্ধান্তের নেপথ্য আসল কারণ কী, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সঙ্গীত পরিচালক আমাল মালিক দাবি করেছেন, অরিজিৎ সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই প্লেব্যাক ছাড়ার এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, প্রকাশ্যে ঘোষণা করার অন্তত এক-দু’বছর আগে থেকেই ছবির গানের প্রতি অরিজিতের আগ্রহ কমে যাওয়ার বিষয়টি তাঁর ঘনিষ্ঠরা বুঝতে পেরেছিলেন। আমাল আরও স্পষ্ট করেছেন যে, অরিজিৎ শুধু ছবির গান থেকে সরে দাঁড়িয়েছেন, সঙ্গীত থেকে নয়। ফলে তাঁর এই সিদ্ধান্তকে কোনো অন্ত্যেষ্টি বা স্থায়ী বিদায় হিসেবে দেখার অবকাশ নেই।