ক্যানসারের সাথে লড়াইয়ে ইতি, ৬৮ বছর বয়সে প্রয়াত মেসির বাবা

ক্যানসারের সাথে লড়াইয়ে ইতি, ৬৮ বছর বয়সে প্রয়াত মেসির বাবা

কলকাতা: বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির জীবনে নেমে এলো এক ঘোর অমাবস্যা। ক্যানসারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফুটবলসম্রাটের বাবা হোর্হে মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘Infobae’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৭ আগস্ট আর্জেন্টিনার রোসারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এখনও পর্যন্ত মেসি পরিবারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও, পরিবারের ঘনিষ্ঠ মহল ও তরুণ আর্জেন্টাইন ফুটবলার নিকো পাস সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন।

মেসি গড়ার নেপথ্য কারিগর লিওনেল মেসি আজ বিশ্ব ফুটবলের শিখরে, আর এই যাত্রাপথের সবচেয়ে বড় কাণ্ডারী ছিলেন তাঁর বাবা। রোসারিওর এক ইস্পাত কারখানার ম্যানেজার হোর্হে, ছেলের অসাধারণ ফুটবল প্রতিভা প্রথম দিনেই চিনেছিলেন। ১৩ বছরের খুদে মেসিকে নিয়ে স্পেন পাড়ি দেওয়া কিংবা তাঁর ‘গ্রোথ হরমোন’ চিকিৎসার অসাধ্য সাধন—বার্সেলোনার সাথে সেই ঐতিহাসিক চুক্তির নেপথ্যে ছিলেন হোর্হে।

প্রচারবিমুখ অভিভাবক ও বিশ্বস্ত এজেন্ট মাঠের ফুটবলটা লিও খেললেও, মাঠের বাইরের সব লড়াই লড়েছেন তাঁর বাবাই। মেসির পুরো ক্যারিয়ারে মূল এজেন্ট, আর্থিক অভিভাবক এবং স্পনসরশিপের অন্যতম রূপকার ছিলেন হোর্হে। ছেলেকে মাঠের বাইরের মানসিক চাপ থেকে সবসময় মুক্ত রেখে নিজে অন্তরালেই থাকতে পছন্দ করতেন এই প্রচারবিমুখ মানুষটি।

মৃত্যুকালে তিনি স্ত্রী সেলিয়া কুচ্চিত্তিনি এবং চার সন্তান—রদ্রিগো, মাতিয়াস, লিওনেল ও মারিয়া সোল-কে রেখে গেছেন। মেসির শৈশবের স্বপ্নপূরণ থেকে বিশ্বজয়ের প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো পাশে থাকা বাবার এই প্রয়াণে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *