এলপিজি গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ১৬ অগস্টের মধ্যে এই কাজ না করলে চড়া দামে কিনতে হবে রান্নার গ্যাস!

এলপিজি গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ১৬ অগস্টের মধ্যে এই কাজ না করলে চড়া দামে কিনতে হবে রান্নার গ্যাস!

রাজ্যের বহু এলপিজি গ্রাহকের এখনও ইকেওয়াইসি যাচাই প্রক্রিয়া বাকি রয়েছে। আগামী ১৬ অগস্টের মধ্যে এই কাজ সম্পন্ন না করলে সংশ্লিষ্ট গ্রাহক আর বাজারদরের চেয়ে কম দামে গৃহস্থের জন্য বরাদ্দ ১৪.২ কেজির সিলিন্ডার পাবেন না। যতদিন না তা সম্পূর্ণ হচ্ছে, তখন থেকে চড়া দামেই সিলিন্ডার কিনতে হবে। তেল সংস্থাগুলির এই নির্দেশিকা আসার পর থেকেই নানা বেনিয়ম ও জটিলতা সামনে আসছে। বহু গৃহস্থ এখনও অন্যের নামে থাকা সংযোগে রান্নার গ্যাস কিনে চলেছেন, যা সম্পূর্ণ বেআইনি। এছাড়া মৃত ব্যক্তির নামে সংযোগ বজায় থাকা কিংবা পারিবারিক বিবাদের জেরে নাম বদল নিয়ে নানা সমস্যার মুখে পড়ছেন ডিস্ট্রিবিউটররা।

ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। এর জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থার নিজস্ব অ্যাপ এবং আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপে লগ-ইন করে ইকেওয়াইসি অপশনে গিয়ে সেলফি ক্যামেরার মাধ্যমে মুখের ছবি মিলিয়ে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা যায়। সঠিক গ্রাহকই যাতে ভর্তুকির গ্যাস পান এবং বাণিজ্যিক ক্ষেত্রে এর অপব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ। পাশাপাশি, সংযোগ নিজের নামে না থাকলে সিলিন্ডার দুর্ঘটনায় বিমার সুবিধাও পাওয়া যায় না। তাই নির্ধারিত সময়ের আগেই সকল গ্রাহককে দ্রুত এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *