রাজ্যসভায় নির্মলার জোড়া বিল পাস! কর ও ব্যাঙ্কিং নিয়মে বড় বদল কি আসছে?
August 9, 202612:10 pm

লোকসভায় সাফল্যের পর এবার রাজ্যসভায় পেশ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিল—ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল এবং ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স বিল। সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ব্যবস্থা ও ডিজিটাল লেনদেনের আইনি কাঠামো আরও সহজ করতে এই জোড়া বিল বিবেচনার জন্য পেশ করবেন।
নতুন এই সংশোধনীগুলোর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন শিল্পে উৎসাহ এবং বিশ্ব অর্থনীতির বৈরী পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা নিয়েছে সরকার। বিশেষ করে ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পে কর ছাড়ের সময়সীমা ২০৪১ সাল পর্যন্ত বাড়ানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য করের নিয়ম আরও সরল করার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে আধুনিক ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যাঙ্কের রেকর্ড প্রমাণ হিসেবে ব্যবহারের আইনটিকেও আরও আধুনিক করা হচ্ছে।