১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা! আপনার নাম তালিকায় আছে তো? জানুন চেক করার সঠিক উপায়

কলকাতা: চলত মাসে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে জমা না হওয়ায় আবেদনকারীদের মনে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তি দূর করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আগামী ১৭ অগাস্ট থেকে সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সরাসরি (DBT-এর মাধ্যমে) ট্রান্সফার করা হবে।
পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এছাড়া আগামী ১০ অগাস্ট নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায়কে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আবেদনপত্র স্ক্রুটিনি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
কেন নির্ধারিত সময়ের থেকে দেরি হচ্ছে?
বর্তমানে আবেদনপত্র এবং আনুষঙ্গিক নথিপত্রের চূড়ান্ত যোগ্যতা যাচাইয়ের কাজ জোরকদমে চলছে। প্রকৃতপক্ষে যাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য, কেবল তাঁদের কাছেই যেন সরকারি অর্থ পৌঁছায়, তা নিশ্চিত করতেই এই অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে।
কারা পাবেন ১৭ অগাস্টের টাকা?
- জুন ও জুলাই মাসে প্রাপ্ত উপভোক্তারা: যাঁরা পূর্ববর্তী জুন ও জুলাই মাসে টাকা পেয়েছিলেন, তাঁরা ১৭ অগাস্টে টাকা পাবেন।
- ১০ জুলাই পর্যন্ত আবেদনকারী: যে সমস্ত নতুন আবেদনকারী গত ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন এবং যাঁদের নথিতে কোনো ভুলত্রুটি নেই, তাঁদের অ্যাকাউন্টেও ১৭ অগাস্ট টাকা ঢুকে যাবে।
- ১১ থেকে ৩১ জুলাইয়ের আবেদনকারী: যাঁরা ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাঁদের নথিপত্র ভেরিফিকেশনের কাজ এখনও চলছে। এঁদের টাকা ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জমা হতে পারে।
কীভাবে নিজের আবেদনের স্টেটাস চেক করবেন?
টাকা না পেয়ে থাকলে বিচলিত না হয়ে নিজেই আবেদনের স্থিতি (Application Status) যাচাই করতে পারেন:
১. অনলাইন পোর্টালের মাধ্যমে:
- পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল পোর্টাল
[https://socialsecurity.wb.gov.in/Office/login](https://socialsecurity.wb.gov.in/Office/login)-এ যান। - রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করুন এবং পেতে থাকা OTP প্রবেশ করান।
- আবেদনের পাশে থাকা বর্তমান ‘Status’ দেখে নিন।
২. অফলাইন বা বিডিও অফিসে গিয়ে:
- নিকটবর্তী BDO অফিসে আধার কার্ড, ভোটার কার্ড বা অ্যাপ্লিকেশন আইডি নম্বর নিয়ে যোগাযোগ করলেও কর্মীরা আপনার আবেদনের স্থিতি জানিয়ে দেবেন।
স্টেটাসের অর্থ ও করণীয়:
- Approved: আপনার আবেদন মঞ্জুর হয়েছে, খুব শীঘ্রই টাকা পাবেন।
- Pending / Under Verification: আবেদনটি পর্যালোচনার অধীনে রয়েছে। ১৫-৩০ দিন পর আবার চেক করুন।
- Payment Pending: আপনার আবেদন সঠিক হলেও অর্থ মঞ্জুরির অপেক্ষায় আছে।
- Bank Account Invalid: আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কে ত্রুটি বা আধার সিডিং (Aadhaar Seeding) না হওয়ার কারণে হতে পারে। অবিলম্বে স্থানীয় প্রশাসন বা ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন।
- Rejected: আবেদন বাতিল হলে প্রয়োজনীয় নথি (আধার, আয়ের শংসাপত্র, বাসস্থানের প্রমাণপত্র ও ব্যাঙ্ক পাসবই) নিয়ে পুনরায় বিডিও অফিসে আবেদন করতে পারবেন।
অক্টোবর অর্থাৎ পুজোর মাস থেকে সরকার নির্দিষ্ট নিয়ম মেনে নিয়মিত প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে। যদি আপনার সমস্ত নথিপত্র এবং DBT ডিটেইলস সঠিক থাকে, তবে ১৭ অগাস্ট থেকে সহজেই ৩,০০০ টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।