উৎসবের মুখেই বড় ধাক্কা, মহারঘ চিনি-ডিজেলের পর এবার দাম বাড়ছে দুধের!

উৎসবের মুখেই বড় ধাক্কা, মহারঘ চিনি-ডিজেলের পর এবার দাম বাড়ছে দুধের!

উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই পকেটে টান মধ্যবিত্তের! মিষ্টির বাজারে চিনির দাম বাড়ার খবরের পরেই এবার এল দুধের দাম বৃদ্ধির বড় ধাক্কা। আগামী মঙ্গলবার (১১ই আগস্ট) থেকে মহারাষ্ট্রে গরু এবং মহিষ—উভয় প্রকার দুধের দামই প্রতি লিটারে ২ টাকা করে বৃদ্ধি পাচ্ছে।

রাজ্যের শীর্ষ সমবায় ও বেসরকারি দুগ্ধ খামারগুলির সংগঠন ‘দুগ্ধ উৎপাদনকারী ও প্রক্রিয়াজাতকারী কল্যাণ সমিতি’-র একটি যৌথ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন উৎসবের মরসুমে দুধের এই মহারঘ্য রূপ রাজ্যজুড়ে সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুধের নতুন দরদাম

লিটার প্রতি ২ টাকা বৃদ্ধির পর মহারাষ্ট্রে দুধের পরিবর্তিত খুচরা মূল্য হবে:

  • গরুর দুধ: লিটার প্রতি ৬০ টাকার বদলে এখন দিতে হবে ৬২ টাকা
  • মহিষের দুধ: লিটার প্রতি ৭৬ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭৮ টাকা

বাড়বে অন্য দুগ্ধজাত পণ্যের দামও

শুধু কাঁচা দুধেই ক্ষান্ত নয়, এই সিদ্ধান্তের প্রভাব পড়তে চলেছে অন্যান্য দুগ্ধজাত সামগ্রীতেও। সমিতির তরফে জানানো হয়েছে যে, দুধের পাশাপাশি দই, ঘোল, পনির এবং ঘি-এর দামও প্রায় ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

কেন এই মূল্যবৃদ্ধি?

দুগ্ধ উৎপাদনকারী সংস্থাগুলির দাবি—মূল্যবৃদ্ধির নেপথ্যে রয়েছে পরিবহন ও আনুষঙ্গিক খরচ বৃদ্ধি:

  • ডিজেলের দাম বৃদ্ধি: লিটার প্রতি ডিজেলের দাম প্রায় ১০ টাকা বাড়ায় পরিবহন খরচ একলাফে অনেকটা বেড়ে গেছে।
  • প্যাকেজিং খরচ: দুধের প্যাকেট এবং অন্যান্য প্যাকেজিং সামগ্রীর খরচও প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এমএসপি (MSP) নিয়ে কেন্দ্রের অবস্থান: সম্প্রতি লোকসভায় মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প মন্ত্রী রাজীব রঞ্জন সিং (লাল্লান সিং) স্পষ্ট জানিয়েছেন যে, দুধের জন্য নির্দিষ্ট কোনো ন্যূনতম সহায়ক মূল্য (MSP) চালু করার পরিকল্পনা সরকারের নেই। বাজার দর এবং পরিস্থিতির ওপর নির্ভর করেই বেসরকারি ও সমবায় দুগ্ধ সংস্থাগুলি দাম নির্ধারণ করবে। তবে সরকার দুগ্ধ খামারিদের স্বার্থ রক্ষা ও গুণমান বজায় রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *