ভরা মেট্রোয় শ্লীলতাহানি! গ্রেপ্তার বাংলার ক্রিকেট কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার

ভরা মেট্রোয় শ্লীলতাহানি! গ্রেপ্তার বাংলার ক্রিকেট কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার

ভিড়ে ঠাসা মেট্রো রেলে মহিলা সহযাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগে গ্রেপ্তার হলেন বাংলার মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার। গত বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল স্টেশনের কাছে চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটে। সহযাত্রীদের নজরে আসতেই তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি। পরে যাত্রীরাই তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন। বৌবাজার থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে। বিচারক তাঁকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এর আগেও জয়ন্তর বিরুদ্ধে অনুরূপ গুরুতর অভিযোগ উঠেছিল। তিনি যখন অনূর্ধ্ব-১৫ মহিলা দলের কোচ ছিলেন, সেসময়ে দলেরই এক ফিজিও তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। সেই সময় বঙ্গ ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এবং তাঁকে কোচের পদ থেকে অপসারণ করা হয়েছিল। বাংলা দলের হয়ে ত্রিমুকুট জয়ী কোচ হিসেবে একসময় সুনাম অর্জন করলেও, একের পর এক এমন অনৈতিক ঘটনায় তার কেরিয়ার কলঙ্কিত হলো। মেট্রোয় ঘটে চলা এই ন্যাক্কারজনক ঘটনায় ক্রীড়া মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *