বড় চমক! কূটনীতির বরফ গলে ভারত-কানাডা বাণিজ্যে বিরাট মোড়, আজ থেকেই অটোয়ায় শুরু মেগা আলোচনা

বড় চমক! কূটনীতির বরফ গলে ভারত-কানাডা বাণিজ্যে বিরাট মোড়, আজ থেকেই অটোয়ায় শুরু মেগা আলোচনা

দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে অর্থনৈতিক সম্পর্কের পথে নতুন গতি আনতে চলেছে ভারত ও কানাডা। আজ, ৫ অক্টোবর থেকে অটোয়ায় শুরু হচ্ছে দুই দেশের প্রস্তাবিত কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ চুক্তির পঞ্চম দফার আলোচনা। চলতি বছরের শেষের মধ্যেই এই বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে অটোয়া। কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধুর মতে, পারস্পরিক লাভজনক এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে। আগামী ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৭০ বিলিয়ন কানাডীয় ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ না থেকে সরাসরি ভারতীয় বাজারে উপস্থিতি বাড়াতে আগামী ১২ থেকে ১৭ অক্টোবর ভারত সফরে আসছেন মনিন্দর সিধু। তাঁর নেতৃত্বে মুম্বই ও বেঙ্গালুরুতে আসবে একটি বড়সড় ব্যবসায়ী প্রতিনিধি দল। মহাকাশ, পরিচ্ছন্ন প্রযুক্তি, শক্তি রূপান্তর ও ক্রিটিক্যাল মিনারেলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়াতে দুই দেশই অত্যন্ত আগ্রহী। অতীতে কূটনৈতিক অস্বস্তি তৈরি হলেও আমেরিকার ওপর নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করতে এই বৈঠকগুলিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *