বিয়ের পিঁড়িতে বসেননি তো কী হয়েছে! লিভ-ইন সম্পর্কেও মিলবে আইনি সুরক্ষা!

বিয়ের পিঁড়িতে বসেননি তো কী হয়েছে! লিভ-ইন সম্পর্কেও মিলবে আইনি সুরক্ষা!

লিভ-ইন সম্পর্কে থাকা মহিলাদের জন্য এক ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য হবে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারা। অর্থাৎ, বিবাহিত দম্পতির মতো এই ধরনের সম্পর্কেও মহিলারা গার্হস্থ্য হিংসা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী। বিচারপতি সঞ্জয় করোল এবং এন. কোটিশ্বর সিং-এর বেঞ্চ স্পষ্ট করেছে, শুধুমাত্র আনুষ্ঠানিক বিবাহ হয়নি এই যুক্তিতে কোনো নারীকে সুরক্ষা থেকে বঞ্চিত করা যাবে না।

তবে আদালত জানিয়েছে, সমস্ত লিভ-ইন সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে এই আইনের আওতাভুক্ত হবে না। এর জন্য সম্পর্কটি ‘বিবাহ-সদৃশ প্রকৃতির’ হতে হবে এবং উভয় পক্ষেরই একে অপরকে বিয়ে করার ইচ্ছে থাকতে হবে। কর্ণাটক হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পৌঁছানো একটি মামলার প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে। আদালত আরও জানিয়েছে, গ্রেফতারির ক্ষেত্রে পুলিশকে যথাযথ নির্দেশিকা মেনে চলতে হবে, যাতে আইনের অপব্যবহার রোধ করা সম্ভব হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *