দারুল উলুমের অন্দরে লুকিয়ে শিবলিঙ্গ? সত্যের সন্ধানে এবার মহা অভিযানের ডাক!

দারুল উলুমের অন্দরে লুকিয়ে শিবলিঙ্গ? সত্যের সন্ধানে এবার মহা অভিযানের ডাক!

জ্ঞানবাপী ও ভোজশালার পর এবার উত্তরপ্রদেশের দেওবন্দের ঐতিহ্যবাহী দারুল উলুম ইসলামিক শিক্ষাকেন্দ্র নিয়ে বিস্ফোরক দাবি তুলল হিন্দু রক্ষা দল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই চত্বরে মন্দির ভেঙে ইসলামিক স্থাপত্য তৈরি করা হয়েছিল এবং এর ভেতরে শিবলিঙ্গ রয়েছে। এই দাবিতে আগামী মঙ্গলবার হরিদ্বার থেকে দেওবন্দ পর্যন্ত বিশেষ গঙ্গা জল যাত্রা এবং সেখানে জল অর্পণের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর আগে সাহারানপুর প্রশাসনের কাছে এই বিষয়ে স্মারকলিপি দেওয়া হলেও কোনো পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ তাদের।

হিন্দু রক্ষা দলের এই বিতর্কিত ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ ও প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। দেওবন্দের সার্কেল অফিসার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কাউকে আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না এবং শান্তিভঙ্গ করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জ্ঞানবাপী ও ভোজশালা মামলায় আদালতের নির্দেশে সমীক্ষার মাধ্যমে ঐতিহাসিক সত্য খোঁজার চেষ্টা হয়েছে। এখন দেখার দেওবন্দ কালেও এই সংঘাত কোথায় গড়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *