পাক সেনার বর্বরতায় রক্তঝরা PoK! পিঠ বাঁচাতে বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ তকমা শাহবাজের

পাক সেনার বর্বরতায় রক্তঝরা PoK! পিঠ বাঁচাতে বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ তকমা শাহবাজের

পাক-অধিকৃত কাশ্মীরে (PoK) সরকার-বিরোধী আন্দোলন দমাতে পাক সেনার নির্বিচার গুলিবর্ষণ ও নির্মম অত্যাচারের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সেনার গুলিতে আন্দোলনকারীদের প্রাণহানির ঘটনা যত বাড়ছে, আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদের অস্বস্তিও ততটাই ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে তড়িঘড়ি সুর নরম করল শাহবাজ শরিফের দল।

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লা এক বার্তায় জানান, “বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা কোনো জঙ্গি নন, তাঁদের ৯৯ শতাংশই খাঁটি দেশপ্রেমিক।” তিনি আরও জানান, PoK-র নাগরিক সমাজের জোট ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (JAAC)-র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে চায় পাক সরকার। সেখানে নতুন পিএমএল-এন (PML-N) সরকার গঠনের পরই এই বৈঠক হবে এবং এলাকার সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

উল্লেখযোগ্যভাবে, বিগত এক বছরেরও বেশি সময় ধরে চরম অর্থনৈতিক সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম এবং সরকারি বঞ্চনার বিরুদ্ধে PoK-র মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের সংরক্ষিত ১২টি আসনকে কেন্দ্র করে আন্দোলন আরও তীব্র রূপ নিয়েছে। JAAC-র দাবি, এই আসন ব্যবস্থা পুরোপুরি বাতিল করতে হবে।

বিক্ষোভ সামলাতে পাক সরকার কঠোর দমননীতি গ্রহণ করায় ক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়ে। অভিযোগ, গত সপ্তাহে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ২০ জন সাধারণ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। পাক সরকারের এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ হুঁশিয়ারি দিয়েছেন—তাঁদের ন্যায্য দাবি না মানলে তাঁরা ভারতের কাছে সাহায্য প্রার্থনা করবেন। সব মিলিয়ে PoK ইস্যুতে এখন কোনঠাসা পাকিস্তান সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *