চরে ধাক্কা লেগে জলভর্তি ট্রলার! মাঝসমুদ্রে ১৩ মৎস্যজীবীর কী হল জানলে শিউরে উঠবেন!

চরে ধাক্কা লেগে জলভর্তি ট্রলার! মাঝসমুদ্রে ১৩ মৎস্যজীবীর কী হল জানলে শিউরে উঠবেন!

উত্তাল বঙ্গোপসাগরে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বরাত জোরে রক্ষা পেলেন ১৩ জন মৎস্যজীবী। শনিবার রাতে গভীর সমুদ্র থেকে উপকূলে ফেরার পথে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরের ‘এফবি শুভদ্বীপ’ নামের মাছ ধরার ট্রলারটি সুন্দরবনের বাঘের চরের কাছে বিজুয়াড়া খালের চরে ধাক্কা মারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটির তলা ফুটো হয়ে যাওয়ায় হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে এবং সেটি ডুবতে বসে। এই বিপদের মুহূর্তে মৎস্যজীবীরা সঙ্গে সঙ্গে পাথরপ্রতিমা বিডিওর কন্ট্রোলরুমে এসওএস বার্তা পাঠান।

খবর পেয়ে দ্রুত গোবর্ধনপুর কোস্টাল থানা ও রামগঙ্গা রেঞ্জের বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি জানান, বনদপ্তরের নৌকায় তুলে ১৩ মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তাঁরা সকলেই সুস্থ আছেন। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। মাসখানেক আগে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৯ মৎস্যজীবীর মৃত্যুর মর্মান্তিক ঘটনার পর, এই ঘটনায় ফের একবার উপকূলবর্তী অঞ্চলে নিরাপত্তা ও চরম উৎকণ্ঠার বিষয়টি সামনে চলে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *