টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর নিয়ে বড় সিদ্ধান্ত, ভারতের সবুজ সঙ্কেত মিলবে কি!

টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর নিয়ে বড় সিদ্ধান্ত, ভারতের সবুজ সঙ্কেত মিলবে কি!

পদ্মাপারে গিয়ে কি ক্রিকেট সিরিজ খেলবে ভারতীয় দল? বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থগিত হয়ে যাওয়া ক্রিকেট সিরিজ নিয়ে এবার সদর্থক পদক্ষেপের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সম্পূর্ণ সিরিজটি আয়োজিত হওয়া নির্ভর করছে নরেন্দ্র মোদি সরকারের সবুজ সঙ্কেতের ওপর। খুব শীঘ্রই সরকারের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আর্জি জানাতে চলেছে বিসিসিআই। আগামী সেপ্টেম্বর মাসে ভারতের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ব্যাপারে অত্যন্ত আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বর্তমান সরকার ক্রিকেট সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগী হলেও, নিরাপত্তার প্রশ্ন এবং পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতেই। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সিরিজ আয়োজনের জন্য ইতিমধ্যে বিসিসিআইকে ইমেল করা হয়েছে এবং বাংলাদেশ যে সম্পূর্ণ নিরাপদ, তা বারবার স্পষ্ট করা হয়েছে। বিসিবি ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা ফাঁকা রেখেছে। এখন দেখার বিষয়, ভারত সরকারের কাছ থেকে এই বহুল প্রতীক্ষিত সিরিজ নিয়ে চূড়ান্ত অনুমোদন মেলে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *