এটাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যা! জানালেন জিৎ
August 10, 20268:12 am

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যার কারণ কী? ভালো সিনেমার অভাব এবং চিত্রনাট্যের খামতিকে মূল সমস্যা বলে মনে করছেন সুপারস্টার জিৎ। পাশাপাশি জানান, ‘মানুষের মৌলিক চাহিদা – খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার পর আসে বিনোদন। তাই রাজ্যের সার্বিক আর্থিক ও সামাজিক অবস্থা উন্নত না হলে এবং মানুষ প্রাথমিক চাহিদা মেটাতে স্ট্রাগল করলে বিনোদনের পেছনে অর্থ খরচের সক্ষমতা থাকে না।’