কি দারুণ খবর! পুজোয় টানা ১২ দিনের ছুটি, কবে কবে বন্ধ থাকবে সরকারি অফিস?

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নিয়ে প্রতিবারই মানুষের মধ্যে বাড়তি উন্মাদনা থাকে। ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী মহাসপ্তমী রবিবার পড়ায় ছুটির একটি দিন নিয়ে সংশয় তৈরি হলেও, রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি সেই চিন্তা দূর করেছে। পঞ্চমী থেকেই শুরু হয়ে যাচ্ছে পুজোর ছুটি, যা চলবে একটানা ২৪ অক্টোবর পর্যন্ত। এমনকি ২৬ অক্টোবর লক্ষ্মীপুজোর অতিরিক্ত ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে এই তালিকায়।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘ ছুটির ফলে রাজ্যের সরকারি কর্মীরা শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষেই টানা ১২ দিন ছুটির আনন্দ উপভোগ করতে পারবেন। ২৭ অক্টোবর পুনরায় সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাসে সব মিলিয়ে ১৩ দিন ছুটি থাকায় উৎসবের এই মরশুমে পরিবার নিয়ে ভ্রমণের পরিকল্পনা করার দারুণ সুযোগ তৈরি হয়েছে সরকারি কর্মীদের জন্য।