ভিন জাতে বিয়ের ধুম! মিলবে সোজা ৫ লক্ষ টাকা সরকারি সাহায্য, কীভাবে করবেন আবেদন?

সামনেই কি বিয়ের পরিকল্পনা রয়েছে? মধ্যবিত্তের মাথায় হাত বুলিয়ে এবার বিরাট আর্থিক সহায়তার কথা ঘোষণা করল কেন্দ্র। সামাজিক দূরত্ব ও জাতপাতের ভেদাভেদ ঘুচাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। আম্বেদকর সোশাল ইন্টিগ্রেশন স্কিম নামক এই প্রকল্পে আগে আড়াই লক্ষ টাকা দেওয়া হলেও বর্তমানে তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। তবে এই আকর্ষক আর্থিক সুবিধা পাওয়ার জন্য দম্পতিদের কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত অবশ্যই মেনে চলতে হবে।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার প্রধান শর্ত হলো স্বামী বা স্ত্রীর মধ্যে অন্তত একজনকে তফশিলি জাতির অন্তর্ভুক্ত হতে হবে এবং এটি তাঁদের প্রথম বিবাহ হতে হবে। এছাড়া, শুধুমাত্র সামাজিক অনুষ্ঠান নয়, বিয়েটি অবশ্যই হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অথবা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতাভুক্ত হতে হবে। আইনগতভাবে বিবাহ সম্পন্ন হওয়ার পর এক বছরের মধ্যে সমস্ত প্রয়োজনীয় নথি সহকারে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। আবেদন মঞ্জুর হলে অনুদানের একটি অংশ সরাসরি যৌথ ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এবং বাকি অংশ ফিক্সড ডিপো হিসেবে প্রদান করা হয়।