সোশাল মিডিয়ায় রবীন্দ্রসঙ্গীত ভাইরাল হতেই বিপাকে নিরাপত্তারক্ষী!

সোশাল মিডিয়ায় রবীন্দ্রসঙ্গীত ভাইরাল হতেই বিপাকে নিরাপত্তারক্ষী!

সোশাল মাধ্যমে রবীন্দ্রসংগীত ভাইরাল হওয়ার জেরে চাকরি হারাতে হলো নিরাপত্তারক্ষী শোভন চক্রবর্তীকে। শান্তিনিকেতনের সঙ্গীতভবনে পাঠ নেওয়া এই শিল্পীর জীবনের মূল অবলম্বন ছিল গান। রুটি-রুজির তাগিদে কলকাতার একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর চাকরি নিলেও গানচর্চা বজায় রেখেছিলেন তিনি। কিন্তু অপ্রত্যাশিতভাবে সেই গানই তাঁর চাকরি কেড়ে নেওয়ায় চল্লিশ ছুঁইছুঁই শোভন বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। শান্তিনিকেতন ছেড়ে এখন কলকাতার বেহালায় মাকে নিয়ে তাঁর দিন কাটছে।

চাকরি হারানোর পর ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছেন শোভন। সোশাল মিডিয়ায় তাঁর গান শুনে অনেকেই এখন তাঁর সঙ্গে যোগাযোগ করছেন এবং গান শিখতে আগ্রহ প্রকাশ করছেন। আর্থিক কোনো সাহায্য না চেয়ে নিজের অর্জিত জ্ঞান ও রবীন্দ্রসংগীতের শিক্ষা আগামী দিনে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান তিনি। কলকাতায় বা শান্তিনিকেতনে উপযুক্ত কোনো স্থায়ী জায়গার সন্ধান পেলে সেখানে গান শেখানোর স্কুল খোলার ইচ্ছা প্রকাশ করেছেন এই শিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *