অক্টোপাসের মতো ছড়িয়ে সাম্রাজ্য! বছরে শত শত কোটির দুর্নীতি ফাঁস আদালতে
August 10, 20268:17 pm

টুলু মণ্ডল-কাণ্ডে তদন্তে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আদালতে সরকারি আইনজীবী দাবি করেছেন, এই মামলার মূল মাথা একজন হলেও তাঁর হাত অক্টোপাসের মতো চারদিকে ছড়িয়ে রয়েছে। টুলুর ডেরা থেকে উদ্ধার হওয়া পাথর সংক্রান্ত সমস্ত ডিসিআর বা নথি জাল বলে নিশ্চিত করেছেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। ওই জাল নথি ব্যবহার করেই প্রতি বছর অন্তত ২৫০ থেকে ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মামলায় ধৃত দুই ম্যানেজার সীতেশ প্রামাণিক ও নইমুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং প্রমাণ লোপাটের চেষ্টা সংক্রান্ত ধারা যুক্ত করার আবেদন জানানো হয়েছে। সীতেশের হাতে লেখা হিসাবের সত্যতা যাচাইয়ে হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞের সাহায্য চাওয়া হয়েছে। এদিকে, এই দুর্নীতির জাল কতদূর বিস্তৃত তা খুঁজতে টুলু-ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।