ব্যস্ততার মাঝে মাত্র ১০ মিনিট! ‘মাইক্রো-ওয়ার্কআউট’-এই মিলবে ফিট থাকার জাদু?

ব্যস্ততার মাঝে মাত্র ১০ মিনিট! ‘মাইক্রো-ওয়ার্কআউট’-এই মিলবে ফিট থাকার জাদু?

আজকের ব্যস্ত জীবনে জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানোর সময় কোথায়? অফিস, সংসার আর হাজারো ব্যস্ততার মাঝে আলাদা করে ব্যায়ামের সময় বের করা যেন এক আসাম্ভব চ্যালেঞ্জ। ঠিক এই সমস্যার সহজ সমাধান নিয়ে ফিটনেস দুনিয়ায় সাড়া ফেলেছে নতুন ট্রেন্ড—‘মাইক্রো-ওয়ার্কআউট’ (Micro-workout)

সহজ কথায়, সারাদিনের ব্যস্ততার ফাঁকেই মাত্র ১০ মিনিটের ছোট ছোট সেশনে কসরত করে শরীরকে ফিট রাখা। তবে প্রশ্ন উঠতেই পারে—মাত্র ১০ মিনিটের এই ব্যায়াম কি সত্যিই কোনো কাজে আসে, নাকি এটি স্রেফ সময়ের অপচয়?

ফিটনেস বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতে, নিয়ম মেনে করতে পারলে এই ১০ মিনিটের মাইক্রো-ওয়ার্কআউট শরীরের জন্য অসাধারণ কার্যকরী হতে পারে।

মাইক্রো-ওয়ার্কআউটের প্রধান উপকারিতা:

  • মেটাবলিজম বুস্ট: সারাদিনে কয়েকবার মাত্র ২ থেকে ৫ মিনিটের হাই-ইন্টেনসিটি ব্যায়াম (যেমন: স্কোয়াট, পুশ-আপ বা জাম্পিং জ্যাক) শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয়, যা দ্রুত ক্যালোরি ঝরাতে সাহায্য করে।
  • ক্লান্তি ও আড়ষ্টতা দূর: দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করার ফলে পেশিতে যে টান বা অলসতা তৈরি হয়, ১০ মিনিটের একটি ছোট সেশন মুহূর্তেই শরীরকে চাঙ্গা ও প্রাণবন্ত করে তোলে।
  • নিয়মিত অভ্যাস বজায় রাখা: ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করার লক্ষ্য থাকলে অলসতার কারণে প্রায়ই তা বাদ পড়ে যায়। কিন্তু মাত্র ১০ মিনিট সময় বের করা সহজ বলে নিয়মিত ব্যায়ামের ধারাবাহিকতা বজায় থাকে।
  • হার্ট ও পেশির সুরক্ষা: গবেষণায় দেখা গেছে, দফায় দফায় করা স্বল্প সময়ের এই কসরত হার্টের কার্যক্ষমতা বাড়াতে এবং পেশি মজবুত করতে সমানভাবে কার্যকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *