একটানা চার নিম্নচাপের তাণ্ডব! কোথায় নামল রেকর্ড বৃষ্টি?

একটানা চার নিম্নচাপের তাণ্ডব! কোথায় নামল রেকর্ড বৃষ্টি?

চলতি বর্ষা মরশুমে দীর্ঘকালীন গড়ের তুলনায় দেশের মধ্যে ওড়িশা ও মহারাষ্ট্রের একাংশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উভয় অঞ্চলেই বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে ২৭ শতাংশ বেশি হলেও, ৮৬২ মিলিমিটার বৃষ্টি নিয়ে শীর্ষস্থানে রয়েছে ওড়িশা। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, জুলাই থেকে বঙ্গোপসাগরে পর পর চারটি নিম্নচাপ সৃষ্টির ফলেই এই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর জেরে মধ্য ভারতেও ব্যাপক বর্ষণ হয়েছে। তবে সাম্প্রতিক বন্যা সত্ত্বেও আসাম ও মেঘালয়ে সার্বিকভাবে এখনও ৩৫ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে।

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ-ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় ওড়িশায় বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমে চড়া রোদ ওঠায় তাপমাত্রা বৃদ্ধি পায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়ে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ-সিকিমে সামগ্রিক বৃষ্টিপাত এখনও স্বাভাবিক রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *