রাজনীতি ভুলে একফ্রেমে রাহুল-মোদি! পওয়ার-নাতনির বিয়েতে চাঁদের হাট

এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ারের নাতনি তথা এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের মেয়ে রেবতী সুলের বিয়ের রিসেপশন ঘিরে রাজধানী দিল্লিতে বসেছিল তারার মেলা। ৬ জনপথ রোডের পাওয়ার পরিবারের বাসভবন সোমবার সন্ধ্যায় ভিন্ন ধারার ভারতীয় রাজনীতির মিলনক্ষেত্রে পরিণত হয়। সমস্ত রাজনৈতিক বৈরিতা ও মতপার্থক্য দূরে সরিয়ে একফ্রেমে ধরা দেন যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গৃহকর্তা শরদ পাওয়ার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সমস্ত বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনা জানান এবং নবদম্পতিকে আশীর্বাদ করেন।
সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে সংসদ চত্বর থেকে শুরু করে দেশজুড়ে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত ও আকচাআকচি চলছে। ছাত্র আন্দোলন, আসন পুনর্বিন্যাস এবং নানা আইনগত বিতর্ক যখন রাজনীতির অঙ্গন উত্তপ্ত করে রেখেছে, ঠিক তখনই এই হাই-প্রোফাইল রিসেপশন অনুষ্ঠানে সম্পূর্ণ ভিন্ন এক সৌহার্দ্যের ছবি দেখা গেল। আমন্ত্রিতদের তালিকায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, লোকসভার স্পিকার ওম বিড়লা, তৃণমূল সাংসদ সৌগত রায়, সংঘপ্রধান মোহন ভাগবত এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজনৈতিক মতাদর্শের ব্যবধান ভুলে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের এমন উপস্থিতি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
PM Narendra Modi, NCP (SP) chief Sharad Pawar, and senior leaders sharing the same frame at Supriya Sule’s daughter Revati’s wedding reception drew intense media focus, reflecting how personal civility and familial social events often intersect with sharp political rivalries. pic.twitter.com/F6ZueDeaJ7
— Indians (@onindians_) August 11, 2026