‘সত্য যেন এক নগ্ন শরীর’! বিচ্ছেদ-চর্চার মাঝেই রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি?

‘সত্য যেন এক নগ্ন শরীর’! বিচ্ছেদ-চর্চার মাঝেই রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি?

টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জনের অন্ত নেই। বিচ্ছেদচর্চা ও বিভিন্ন অভিযোগে যখন সোশ্যাল মিডিয়া সরগরম, ঠিক তখনই এক রহস্যময় পোস্টে নতুন আলোচনার জন্ম দিলেন রণজয়। সাদাকালো আবহে উন্মুক্ত শরীরে সত্যের জয়গান গেয়ে অভিনেতা সাফ জানিয়েছেন, সত্যের কোনো লুকোচুরি বা আবরণের প্রয়োজন হয় না। তিনি নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত পরকীয়া ও উদাসীনতার অভিযোগ জোরালোভাবে খণ্ডন করেছেন।

শ্যামৌপ্তির সঙ্গে ছ’মাসের বিয়ের সম্পর্ক ভাঙার গুঞ্জন এবং নানা ভিত্তিহীন রটনায় চরম বিরক্ত ও মর্মাহত অভিনেতা। এর আগে এক ভিডিওবার্তায় তিনি স্পষ্ট জানান, তাঁরা ভালোবেসে বিয়ে করেছিলেন এবং এই ধরনের অবাস্তব খবর যেন আর না ছড়ানো হয়। সহ-অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়ানোর গুঞ্জনও কঠোরভাবে নাকচ করে দিয়েছেন তিনি। পেশাগত ও ব্যক্তিগত জীবনের এই জটিল পরিস্থিতিতে রণজয়ের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য নেটপাড়ায় নতুন বিতর্কের ঝড় তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *