ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় ধাক্কা! হাই কোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় ধাক্কা! হাই কোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বড়সড় স্বস্তি দিল না দেশের শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্টের নির্দেশেই সিলমোহর দিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল, দৈনন্দিন খরচের জন্য টাকা তোলা গেলেও তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে হাই কোর্ট নিযুক্ত বিশেষ আধিকারিককে। বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ স্পষ্ট করেছে, গত ৯ জুলাই হাই কোর্ট যে ভারসাম্যপূর্ণ নির্দেশ দিয়েছিল, তাতে কোনও ধরনের হস্তক্ষেপ করা হবে না।

অন্য দিকে, আসল ও নকল তৃণমূলের দ্বন্দ্বে ঋতব্রতপন্থী শিবিরের আপত্তিও এদিন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। নির্বাচনের পর বড় অঙ্কের তহবিল জমা হওয়া এবং এক বিমান সংস্থাকে অর্থ দেওয়ার অভিযোগ তুলে অ্যাকাউন্ট ব্যবহারের তীব্র বিরোধিতা করেছিল ঋতশিবির। তবে সমস্ত পক্ষের যুক্তির বিচার করে হাই কোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, যার ফলে আদালতের কড়া নজরদারিতেই দৈনন্দিন কার্যক্রম চালাতে হবে কালীঘাট শিবিরকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *