বড় দায়িত্ব পেলেন রুদ্রনীল ঘোষ! বিধানসভার বিশেষ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন অভিনেতা-বিধায়ক

বড় দায়িত্ব পেলেন রুদ্রনীল ঘোষ! বিধানসভার বিশেষ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন অভিনেতা-বিধায়ক

রাজনীতি এবং অভিনয় জগৎ—দুই ক্ষেত্রকেই সমান দক্ষতায় এগিয়ে নিয়ে চলেছেন অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ। এবার তাঁর কাঁধে এল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় দায়িত্ব। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি, ক্রীড়া এবং যুব পরিষেবা বিভাগের বিধানসভার বিশেষ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তিনি। ২০২৬-২৭ সালের জন্য গঠিত এই কমিটির প্রধান হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে বিধানসভা সচিবালয়। নতুন এই দায়িত্ব পাওয়ার পরেই মঙ্গলবার বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে নবগঠিত সমস্ত কমিটির চেয়ারম্যানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন তিনি। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে নিজের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন রুদ্রনীল।

জনকল্যাণমূলক কাজের পাশাপাশি রুপোলি পর্দার কাজও সমান তালে চালিয়ে যাচ্ছেন এই বিজেপি বিধায়ক। খুব শীঘ্রই তাঁকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘মহারাজা তোমারে সেলাম’ ছবিতে দেখা যাবে। একই সঙ্গে নিজের বিধানসভা এলাকার নানা উন্নয়নমূলক কাজ এবং টলিপাড়ার বিভিন্ন পেশাগত সমস্যা সমাধানেও তিনি সমানভাবে সক্রিয়। রাজনৈতিক সংগঠনের কাজ ও বিনোদন দুনিয়ার ব্যস্ততার মাঝে এই নতুন দায়িত্ব সামলে সংস্কৃতি জগতের উন্নয়নে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *