শুধু বেতনেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে প্রকাশ্যে তৃণমূলের বিশাল খরচের হিসেব!

শুধু বেতনেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে প্রকাশ্যে তৃণমূলের বিশাল খরচের হিসেব!

সুপ্রিম কোর্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার শুনানিতে প্রকাশ্যে এল কালীঘাট তৃণমূলের বিপুল খরচের চাঞ্চল্যকর তথ্য। বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চে দলের খরচের খতিয়ান তুলে ধরেন আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, ২১৫ জন স্থায়ী কর্মীর বেতন বাবদ মাসে খরচ হয় ৫১ লক্ষ ২৩ হাজার টাকার বেশি। এছাড়া ১৭টি কার্যালয়ের ভাড়া বাবদ মাসিক খরচ প্রায় এক কোটি টাকা। এর বাইরে নিরাপত্তা ও গাড়িভাড়া বাবদ কোটি কোটি টাকা বেরিয়ে যায়, যা দৈনন্দিন কাজের জন্য অপরিহার্য।

অন্যদিকে, ইডির আইনজীবী এসভি রাজু আদালতে জানান, তৃণমূলের ৪২টি অ্যাকাউন্টের মধ্যে মাত্র ৬টি ফ্রিজ রয়েছে। বাকি অ্যাকাউন্টগুলি ব্যবহার করা যেতে পারে, যার দুটি অ্যাকাউন্টেই রয়েছে অন্তত ১২০ কোটি টাকা। শুনানি শেষে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি। আদালত সাফ জানিয়েছে, কালীঘাট তৃণমূল দৈনন্দিন খরচের জন্য টাকা তুলতে পারবে, তবে সেই হিসাব দিতে হবে হাইকোর্ট নিযুক্ত বিশেষ অফিসারকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *