‘খেলা হবে’ অতীত! এবার রাজ্য জুড়ে ধামাকাদার আয়োজনে পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’

‘খেলা হবে’ অতীত! এবার রাজ্য জুড়ে ধামাকাদার আয়োজনে পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’

কলকাতা: বদলে যাওয়া পশ্চিমবঙ্গে এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। রাজ্য ক্রীড়া দফতর সূত্রের খবর, এ বছর অত্যন্ত জমকালোভাবে রাজ্যজুড়ে এই দিনটি পালনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতি বছর ২৯ আগস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। এবার রাজ্যের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে গুঞ্জন রয়েছে, রাজ্যের কোনো সরকারি ক্রীড়া অনুষ্ঠানে প্রথমবার দেখা যেতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। এর ফলে বাতিল হতে চলেছে আগের সরকারের শুরু করা ১৬ আগস্টের ‘খেলা হবে দিবস’।

সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্রীড়া দফতরের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, AIFF সভাপতি কল্যাণ চৌবে সহ ক্রীড়া ও পূর্ত দফতর এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

এই বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলা ভারত বনাম ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) ইতিমধ্যে এই মেগা ম্যাচের ঘোষণা করেছে।

বৈঠক শেষে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানান:

“রাজ্যের খেলাধুলার পরিকাঠামো উন্নয়ন এবং ফুটবলকে আরও উঁচুতে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে বিশ্ব ক্রীড়ামঞ্চে পশ্চিমবঙ্গকে নতুনভাবে তুলে ধরতে এবং নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী পরিকাঠামো গড়ে তুলতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *