যন্তর মন্তর অতীত! এবার কি দেশজুড়ে নতুন আন্দোলনের ঝড় তুলবে ‘আরশোলা’রা?

যন্তর মন্তর অতীত! এবার কি দেশজুড়ে নতুন আন্দোলনের ঝড় তুলবে ‘আরশোলা’রা?

নিট প্রশ্নফাঁস আন্দোলনে বড় সাফল্যের পর এবার দেশজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা করল অভিজিৎ দীপের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই বিশেষ অভিযানের মাধ্যমে গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলির সুযোগ-সুবিধা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নয়নে অভিভাবকদের সচেতন করার পাশাপাশি পঞ্চায়েত প্রধানদের নিজ নিজ গ্রামের উন্নয়নে সক্রিয় হওয়ার আর্জি জানিয়েছে ‘আরশোলা’রা। সিজেপি প্রধান স্পষ্ট করেছেন, এখনই মূলধারার রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা নেই তাদের।

মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিদ্যুৎ, পানীয় জল, শৌচাগার ও মধ্যাহ্নভোজের মতো বিষয়গুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। স্কুলগুলির উন্নয়নের আগের ও পরের অবস্থার ছবি সমাজমাধ্যমে প্রকাশ করে সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি নিরীক্ষা ফর্ম প্রকাশেরও পরিকল্পনা রয়েছে। তবে এই গঠনমূলক উদ্যোগের নেপথ্যে ফের দেশজুড়ে কোনো বড় বিক্ষোভ বা অরাজকতার ছক রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *