হালিশহরে হামলার মুখে মমতা, বুকে তীব্র ব্যথা নিয়ে বিস্ফোরক দাবি!

হালিশহরে হামলার মুখে মমতা, বুকে তীব্র ব্যথা নিয়ে বিস্ফোরক দাবি!

হালিশহরে যাওয়ার পথে বিক্ষোভ ও হামলার মুখে পড়ার চাঞ্চল্যকর অভিজ্ঞতা প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি দাবি করেন, গত রবিবার হালিশহরে তাঁর কনভয় লক্ষ্য করে বড় বড় পাথর ও ইট ছোড়া হয়েছিল। যার জেরে তাঁর বুকে তীব্র ব্যথা অনুভূত হয় এবং তিনি প্রায় দু’দিন কারোর সঙ্গেই কথা বলতে পারেননি। তিনি আরও জানান, এই শারীরিক অসুস্থতার কারণে আজকের কর্মসূচিতে আসার জন্যও তিনি প্রথমে প্রস্তুত ছিলেন না।

শ্যামবাজারের এই কর্মসূচি থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গেরুয়া শিবিরের নেতাদের কিছু মন্তব্য আসাম্মানজনক বলে অভিযোগ করে তিনি জানান, এই ধরনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বাধীনতা সংগ্রামীদের অবদান স্মরণ করে তিনি বলেন, দেশবাসীকে পথ দেখানো মহানায়কদের অপমান করার তীব্র প্রতিবাদ জানাতেই তারা সমবেত হয়েছেন। উল্লেখ্য, রবিবার হালিশহরে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় পরিবারকে সমবেদনা জানাতে যাওয়ার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা ও ছেঁড়া চটি ছোড়া হয় এবং ‘চোর’ স্লোগান তোলা হয় বলে প্রতিবেদনে প্রকাশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *