ফের ফুঁসে উঠছে নিম্নচাপ! আজ থেকে ১৫ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

ফের ফুঁসে উঠছে নিম্নচাপ! আজ থেকে ১৫ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার অবনতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল বরাবর এই নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টায় আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে আজ বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবারও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সাবধানে থাকতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *