অভয়া কাণ্ডের দুই বছর পর ফের ‘রাত দখল’! ১৪ আগস্ট রাজপথে নামার ডাক অগ্নিমিত্রার

অভয়া কাণ্ডের দুই বছর পর ফের ‘রাত দখল’! ১৪ আগস্ট রাজপথে নামার ডাক অগ্নিমিত্রার

স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যের নারীদের সুরক্ষা ও স্বাধীনতার দাবিতে ফের রাজপথে নামার জোরালো ডাক দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আলোচিত অভয়া কাণ্ডের দুই বছর পর আগামী ১৪ আগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত এক বিশাল মিছিলের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। বিগত দিনে নারী নির্যাতন এবং মহিলাদের পোশাক বা চলাফেরা নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন তোলার তীব্র সমালোচনা করে মন্ত্রী জানান, নারীদের পূর্ণ স্বাধীনতার স্বার্থেই এই বিশেষ রাতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে রাজ্যের আট থেকে আশি সকল মা-বোনকে স্বতঃস্ফূর্তভাবে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নারী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই স্কুল স্তরে ছাত্রীদের জন্য ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ’ চালুর পাশাপাশি পুলিশ প্রশাসনের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ ও জরুরি হেল্পলাইন ডেস্ক পুরোপুরি সক্রিয় রয়েছে। অতীতের যেকোনো ব্যর্থতা বা কটূক্তির দিন যে শেষ হয়েছে তা স্পষ্ট করে জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলার মেয়েরাই এখন নিজেদের আত্মরক্ষার প্রধান ঢাল হয়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *