খাবে এই দেশে লড়বে প্রতিবেশীর জন্য! নাসিরুদ্দিনকে ‘নেকড়ে’ বলে বিস্ফোরক আক্রমণ কঙ্গনার

খাবে এই দেশে লড়বে প্রতিবেশীর জন্য! নাসিরুদ্দিনকে ‘নেকড়ে’ বলে বিস্ফোরক আক্রমণ কঙ্গনার

বলিউড তারকাদের নীরবতা নিয়ে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। নিট কেলেঙ্কারি ও বিভিন্ন পরীক্ষার অনিয়ম নিয়ে শিল্পীদের আক্রমণ করে তিনি তারকাদের সঙ্গে সারমেয়র তুলনা টানেন। ঠিক এই আবহেই ঝাড়খণ্ডের নিয়োগ দুর্নীতির আন্দোলন নিয়ে নাসিরুদ্দিনের নীরবতা প্রশ্নবিদ্ধ করে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপির সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউত। দিল্লির বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেও ঝাড়খণ্ডের হাজার হাজার পরীক্ষার্থীর দুর্দশায় বর্ষীয়াণ অভিনেতার অবস্থান কেন ভিন্ন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

নাসিরুদ্দিন শাহকে সরাসরি নিশানা করে কঙ্গনা দাবি করেন, প্রবীণ অভিনেতা এই দেশে থেকে প্রতিবেশী দেশের পক্ষে কথা বলেন। নিজের আনুগত্যের কথা স্পষ্ট করে কঙ্গনা জানান, তিনি যে বাড়ির খাবার খান, সেই বাড়িই পাহারা দেন এবং তার জন্যই লড়েন। মানুষের সঙ্গে কুকুরের তুলনা টানার প্রসঙ্গ টেনে কঙ্গনা আরও বলেন, শেয়াল হওয়ার চেয়ে কুকুর হওয়া ঢের ভালো। ঝাড়খণ্ডে পাবলিক সার্ভিস কমিশন ও স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা সংক্রান্ত অনিয়মের জেরে চলা উত্তপ্ত পরিস্থিতির মাঝে দুই তারকার এই বাকযুদ্ধ বর্তমানে বিনোদন ও রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *