চিকিৎসার নামে হয়রানি? ২৪ ঘণ্টার হেল্পলাইন ও কমলা ব্যানার বাধ্যতামূলক রাজ্যে!

চিকিৎসার নামে হয়রানি? ২৪ ঘণ্টার হেল্পলাইন ও কমলা ব্যানার বাধ্যতামূলক রাজ্যে!

রাজ্যের বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক ও প্যাথলজিক্যাল সেন্টারের চিকিৎসাগত ত্রুটি বা সেবার মান নিয়ে অভিযোগ জানাতে কঠোর পদক্ষেপ করল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। সাধারণ মানুষের সুবিধার জন্য একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর (১৮৬০-৩৪৫-৩৫১২) চালু করা হয়েছে। পাশাপাশি, wbcerc@wb.gov.in ই-মেল ঠিকানা, কমিশনের ওয়েবসাইট এবং ডাকযোগেও অভিযোগ জানানোর সুযোগ রাখা হয়েছে। তবে ডাকযোগে অভিযোগ পাঠানোর ক্ষেত্রে মোবাইল নম্বর ও ই-মেল আইডি উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

চিকিৎসা সংক্রান্ত পরিষেবা নিয়ে অভিযোগ দায়ের করার প্রক্রিয়া আরও সহজ করতে রাজ্যের সমস্ত স্বাস্থ্য কেন্দ্র ও চিকিৎসা প্রতিষ্ঠানে বড় আকারের ব্যানার বা হোর্ডিং টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে হাসপাতাল বা ক্লিনিকগুলির দৃশ্যমান স্থানে কমলা ব্যাকগ্রাউন্ড এবং সাদা রঙের লেখাযুক্ত বাংলা ও ইংরেজি ভাষার ওই ব্যানার লাগাতে হবে। ব্যানার টাঙানোর পর তার ছবি বাধ্যতামূলকভাবে কমিশনের কাছে পাঠাতে হবে, যা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *