অধ্যাপক দম্পতির জমি দখলের চেষ্টা! পুলিশের কড়া পদক্ষেপে দেগঙ্গায় বিজেপির পার্টি অফিস নির্মাণ বন্ধ

অধ্যাপক দম্পতির জমি দখলের চেষ্টা! পুলিশের কড়া পদক্ষেপে দেগঙ্গায় বিজেপির পার্টি অফিস নির্মাণ বন্ধ

কলকাতার দুই অধ্যাপক দম্পতির জমি দখল করে বিজেপির পার্টি অফিস বানানোর প্রক্রিয়া অবশেষে পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো। দেগঙ্গা ব্লকের চ্যাংদানা গ্রামে ২০০৮ সালে ৪০ শতক জমি কিনেছিলেন অধ্যাপক অভীক কুমার রায় ও তাঁর স্ত্রী মৌমিতা রায়। সম্প্রতি সেই জমির সামনের অংশে পতাকা লাগিয়ে ও বাঁশের খুঁটি পুঁতে স্থানীয় বিজেপি নেতৃত্ব পার্টি অফিস তৈরির কাজ শুরু করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে অধ্যাপক দম্পতি দেগঙ্গা থানা এবং বারাসাত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান। খবরটি প্রকাশিত হওয়ার পরই পুলিশ সুপারের নির্দেশে নড়েচড়ে বসে প্রশাসন এবং অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এক পুলিশ আধিকারিককে, যিনি দ্রুত জমির মালকিনের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে জমি মাপজোক করে তাঁদের মূল অংশ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, ব্লক ভূমি দপ্তরের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে; তৃণমূল বিধায়ক আনিসুর রহমান ঘটনাটির তীব্র সমালোচনা করেছেন, অন্যদিকে বিজেপি বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দার জানিয়েছেন যে অন্যের জমি দখল করা তাঁদের সংস্কৃতি নয় এবং বিষয়টিতে রিপোর্ট তলব করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *