আর নয় যত্রতত্র দ্বিপাক্ষিক সিরিজ! ক্রিকেট বাঁচাতে বড় পদক্ষেপে আইসিসি!

অতিরিক্ত দ্বিপাক্ষিক সিরিজ এবং প্রতিদ্বন্দ্বীহীন একপেশে ম্যাচ যে ক্রিকেটের মারাত্মক ক্ষতি করছে, তা এবার পরিষ্কার স্বীকার করে নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসির সিইও সংযোগ গুপ্তা জানিয়েছেন, দর্শকদের আগ্রহ বাড়াতে এবং খেলার আকর্ষণ ধরে রাখতে যত্রতত্র দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রচলিত ধারা থেকে সরে আসার বড় চিন্তাভাবনা চলছে। তাঁর মতে, প্রতিযোগিতাহীন ক্রিকেট বাঁচানো আসাম্ভব এবং দর্শকদের উৎসাহ ফিরিয়ে আনতে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া জরুরি।
বর্তমানে আইসিসির মূল ফোকাস টি-টোয়েন্টি ক্রিকেটের প্রসার হলেও ওয়ানডে ও টেস্টের সংকট নিয়েও মুখ খুলেছেন কর্তারা। একদিনের ক্রিকেটকে টিকিয়ে রাখতে বিশ্বকাপের মতো বহুদেশীয় ও আকর্ষণীয় প্রতিযোগিতার ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে, লাল বলের ক্রিকেটের ঐতিহ্য বজায় রেখে তাতে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে, ক্রিকেটের ভবিষ্যৎ বাঁচাতে নিয়মে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।