নাবালকদের টাকার প্রলোভনে রক্তদান! ওড়িশা থেকে গ্রেপ্তার মূলচক্রী কিংশুক

নাবালকদের টাকার প্রলোভনে রক্তদান! ওড়িশা থেকে গ্রেপ্তার মূলচক্রী কিংশুক

টাকার প্রলোভন দেখিয়ে নাবালক স্কুল ছাত্রদের দিয়ে রক্তদান করানোর অভিযোগে তোলপাড় দুর্গাপুর। এই চাঞ্চল্যকর কাণ্ডের মূল অভিযুক্ত কিংশুক মুখোপাধ্যায়কে গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশা থেকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। অভিযুক্ত কিংশুক আড়ার একটি হোটেল ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়া। অভিযোগ, বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ইস্পাত নগরীর একটি বেসরকারি স্কুলের নাবালক ছাত্রদের টাকার লালচ দেখিয়ে রক্তদান করানো হতো। পুলিশের দাবি, নাবালকদের রাজি করানো থেকে পুরো ব্যবস্থার নেপথ্য কারিগর ছিলেন এই কিংশুকই।

ঘটনায় ইতিপূর্বে দেবপ্রিয় চক্রবর্তী, অমিত প্রসাদ যাদব এবং মহম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দেবপ্রিয়কে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীদের হাতে কিংশুকের নাম উঠে আসে। ঘটনার পর থেকেই সে ওড়িশায় আত্মগোপন করে ছিল। এর পেছনে কোনো বড় রক্ত চক্র রয়েছে কি না এবং অর্থিক লেনদেন কীভাবে হতো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ পুলিশি তদন্তকে সমর্থন জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *