‘কাউকে গালাগালি দিইনি, শুধু ইতিহাস বলেছি!’ মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর মুখ খুললেন অনড় অনন্ত

‘কাউকে গালাগালি দিইনি, শুধু ইতিহাস বলেছি!’ মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর মুখ খুললেন অনড় অনন্ত

নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে চলমান তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজির মতো মহানায়ক সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হলে সরাসরি গ্রেফতারির আইনি হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সাইবার সেলকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। মূলত আজাদ হিন্দ ফৌজ গঠন ও স্বাধীনতায় নেতাজির ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা ছড়ায়।

মুখ্যমন্ত্রীর এই তীব্র হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই সুর কিছুটা নরম করে আত্মপক্ষ সমর্থন করেছেন অনন্ত মহারাজ। তবে আইনি পদক্ষেপের হুমকি থাকা সত্ত্বেও নিজের বিতর্কিত অবস্থান থেকে পিছু হটতে নারাজ এই সাংসদ। সাফাই দিয়ে তিনি জানান, তিনি কাউকেই গালাগালি বা অপমান করেননি, বরং ইতিহাস বইয়ে যা রয়েছে সেই তথ্যই সকলের সামনে তুলে ধরেছেন। অন্যায় প্রমাণিত হলে আইনি শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *