ঘরে বসেই আয়ুষ্মান ভারত কার্ড বানানোর সহজ উপায়! জেন নিন বিস্তারিত আবেদন প্রক্রিয়া

আগামী ১৬ আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে কেন্দ্র সরকারের অতি জনপ্রিয় আয়ুষ্মান ভারত প্রকল্পের চিকিৎসা পরিষেবা। এর মাধ্যমে বাংলা তথা দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ লাভ করবেন। আপনি যদি ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় আসার যোগ্য হয়ে থাকেন, অথচ এখনও পর্যন্ত নির্দিষ্ট কার্ডটি সংগ্রহ করে উঠতে পারেননি, তবে প্রকল্পের কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার আগেই ঘরে বসে কিংবা অফলাইনে দ্রুত আবেদন সেরে নিতে পারেন।
অনলাইনে আবেদন করার জন্য প্রথমে প্রকল্পটির অফিসিয়াল ওয়েবসাইট pmjay.gov.in-এ প্রবেশ করে নিজের নাম ও যোগ্যতা যাচাই করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে এবং আধার ওটিপির সাহায্যে ই-কেওয়াইসি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করলে মাত্র কুড়ি মিনিটের মধ্যে ডিজিটাল আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করা সম্ভব। অন্যদিকে, যারা অফলাইনে আবেদন করতে ইচ্ছুক, তারা নিকটবর্তী অনুমোদিত সিএসসি কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে সহজেই এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন।