আরজি কর কাণ্ডে বড় স্বস্তি পেলেও শেষরক্ষা হলো না নির্মল ঘোষের!

আরজি কর কাণ্ডে বড় স্বস্তি পেলেও শেষরক্ষা হলো না নির্মল ঘোষের!

আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়ে বড় স্বস্তি পেলেও সম্পূর্ণ হাজতবাস এড়াতে পারলেন না তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। গত বৃহস্পতিবার ওড়িশার পুরী থেকে তাঁকে গ্রেফতার করার পর শুক্রবার কড়া নিরাপত্তায় ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। আদালতের দীর্ঘ সওয়াল-জবাবের পর আরজি করের মামলায় তাঁর জামিন মঞ্জুর করা হলেও, শুনানি চলাকালীন তাঁর বিরুদ্ধে যুক্ত করা হয় আরও একটি লটারি প্রতারণা মামলা। এই নতুন মামলায় আদালত অভিযুক্ত প্রাক্তন বিধায়ককে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

এদিকে ব্যারাকপুর আদালত চত্বরে নির্মল ঘোষকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ ও উত্তেজিত জনতা। পুলিশি কড়া নিরাপত্তার বলয়ে হেলমেট পরিয়ে ও মাথা ঢেকে তাঁকে আনা হলেও জনরোষ পুরোপুরি এড়ানো যায়নি, তাঁর দিকে ডিম ও জুতোর মালা ছোড়া হয়। উল্লেখ্য, নির্যাতিতার বাবার দায়ের করা এফআইআরের ভিত্তিতে ওড়িশার বালেশ্বরের একটি হোটেল থেকে মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *